গর্ভাবস্থায় স্বাস্থ্যবিধি
৩১ Mar ২০২৬
ডাঃ ফারিয়া আক্তার তাওসী — মহিলা, শিশু, গাইনী ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ও সনোলজিস্ট ; এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ), সিএমইউ (আল্ট্রাসোনোগ্রাফি), পিজিটি (গাইনী এন্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
গর্ভাবস্থায় স্বাস্থ্যবিধিঃ
যা করবেন
- পর্যাপ্ত বিশ্রাম নিন (প্রতিদিন ৮-১০ ঘন্টা)।
- প্রচুর পানি পান করুন (২-৩ লিটার)।
- স্বাভাবিক কাজ করুন।
- সমযমতো টিকা গ্রহণ করুন।
- সর্বদা পরিচ্ছন্ন পরিবেশে থাকুন।
- হালকা ব্যায়াম যেমন: হাঁটা-চলা করুন।
- বাম দিকে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন।
- গর্ভাবস্থার প্রথম ৩ মাসে ফলিক এসিড এবং ৩ মাস পর থেকে অতিরিক্ত আয়রন ও ক্যালসিয়াম খান।
- শরীরের ওজন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
যা করবেন না
- এ সময় বাহিরে খাবার খাবেন না।
- ভারী কাজ করবেন না।
- উঁচু হিলযুক্ত জুতা এবং আঁটসাঁট পোশাক পরবেন না।
- ঝাকুনি হয় এমন যানবাহনে ভ্রমন করবেন না।
- ডাক্তার এর পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন করবেন না।
- ধুমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করুন।
- অধিক ঝাল এবং চর্বিযুক্ত খাবার খাবেন না।
- গর্ভাবস্থার প্রথম ৩ মাস এবং ১ মাস দৈহিক মিলন বন্ধ রাখুন।
- মানসিক দুশ্চিন্তা ও রাগ পরিহার করুন।
যা খাবেন না
- আনারস।
- পেঁপে।
- অতিরিক্ত চা, কফি।
যা খাবেন
- প্রচুর পানি, ডিম, দুধ
- কাঁচা কলা, কচু শাক
- মিশ্রিত ডাল
গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করণীয়ঃ
- মন/পায়খানা শিথিল হয় এমন খাবার খাবেন না (বিশেষ করে গরু, খাসির মাংস বেশি খেলে মল শক্ত হয়)।
- বেশি করে শাক-সবজি, সালাদ খাবেন।
- প্রতিদিন ৮-১০ গ্লাস পানি খাবেন।
- প্রতিদিন সকালে ও রাতে ইশবগুলের ভূষি খাবেন (এক গ্লাস পানি ৩ চা চামচ ভূষি মিশিয়ে সঙ্গে সঙ্গে খাবেন)।
- বিরিয়ানি, ভাজা-পোড়া, তেল-চর্বিযুক্ত খাবার কম খাবেন।
- পরিমিত ঘুমের অভ্যাস করবেন ও অতিরিক্ত চিন্তা-ভাবনা করবেন না।
- নিয়মিত এবং সমযমতো মল ত্যাগের অভ্যাস করবেন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া মলদ্বারে কোনো প্রকার মলম বা ভেষজ ঔষধ লাগাবেন না।